হেমন্তের মাসে কার্তিক মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। কার্তিক মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
যারা সময়ের গভীরতা বুঝে চলবেন, তাঁরাই আজকের দিনে স্থিরতা ও সাফল্যের স্বাদ পাবেন। সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম ও আধ্যাত্মিক অনুশীলনে আজ বিশেষ শুভ ফল পেতে পারেন।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই।
আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ইংরেজি, ২৩ কার্তিক ১৪৩৩ বাংলা। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল:
১.মেষ : আজ সম্পর্ক ও সহযোগিতার বিষয় সামনে আসবে। কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়তে পারে। রাহু ও শনির প্রভাবে মানসিক চাপ ও সিদ্ধান্ত নিতে দ্বিধা হতে পারে। হতাশা, ও অস্থিরতা কমান স্বাস্থ্যে ক্লান্তি এড়াতে রাত জাগবেনা। শুভ সময় কাজে লাগালে দিনটি সুফলদায়ক হবে।
২.বৃষ : আজ কর্ম ও স্বাস্থ্য বিষয়ে সতর্কতায় থাকুন। সার্বিক কিছুটা সহায়তা পাবেন। মানসিক চাপ ও প্রতিযোগিতা বাড়তে পারে। স্বাস্থ্যে চর্চা ও খাদ্য ঠিক রাখুন। ধৈর্য ধরুন রাত জাগা বা সময় অপচয় করবেন না। কর্মক্ষেত্রে ফল মিলবে।
৩.মিথুন: আজ শক্তি ও উদ্যম বাড়বে। সৃজনশীলতা ও যোগাযোগে সাফল্য পাওয়া যেতে পারে।স্বাস্থ্যে মানসিক অস্থিরতা কমান।যোগাযোগে সচেতন থাকুন। অতিরিক্ত তিক্ততা, ভাবনা কথা এড়ান। নতুন পরিকল্পনা সাবধানে এগোবেন।
৪.কর্কট: পারিবারিক শান্তি ও মানসিক স্থিতি পাওয়া যেতে পারে। কর্মে, ও ভ্রমনে সচেতন থাকুন আত্মবিশ্বাস বাড়বে কিছু অস্থিরতা কমান। স্বাস্থ্য ভালো থাকবে যদি চাপ না নেন। আচরণ শুদ্ধ রাখুন এবং রাত্রিজাগরণ নিষেধ।
৫.সিংহ : আজ আত্মবিশ্বাস ও জ্ঞানের দিক শক্তিশালী। যোগাযোগ ও সাহস বাড়বে। মানসিক চাপ কমান,যেকোনো পরিস্থিতিতে স্থির থাকুন । স্বাস্থ্যে চোখ ও হজমে খেয়াল রাখুন।
৬.কন্যা : আজ অর্থ ও পরিবার সংক্রান্ত বিষয়ে মনোযোগ বাড়বে। বুদ্ধিমত্তা কাজে লাগবে। রাহু ও শনির প্রভাবে মানসিক চাপ ও দায়িত্বের ভার অনুভূত হবে। স্বাস্থ্যে সতর্ক থাকুন, কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে ফল ভালো হবে।
৭.তুলা : চন্দ্র ও রবি-বুধ আপনার রাশিতে থাকায় আজ মন সক্রিয় ও যোগাযোগ বাড়বে। ভাগ্য ও সম্পর্কের দিক শক্তিশালী। মানসিক চাপ কমাতে আত্মমন্থন প্রয়োজন হবে। স্বাস্থ্য ভালো রাখতে নিয়ম মেনে চলেন। ব্যবসা ও অংশীদারিত্বে সতর্ক।
৮.বৃশ্চিক : অস্থিরতায় ব্যয় ও মানসিক চাপ বাড়তে পারে। আত্মবিশ্লেষণের সুযোগ থাকবে। ভ্রমণে ও আলোচনায় সচেতন থাকুন। ভুল সিদ্ধান্তে সতর্ক। বিদ্যা প্রাপ্তিতে এগোন । স্বাস্থ্যে সতর্ক থাকুন। আর্থিক বিষয়ে সাবধানতা জরুরি।
৯.ধনু : বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চম দৃষ্টিতে ভাগ্য ও শিক্ষার দিক শক্তিশালী হবে। লাভ ও সামাজিক যোগাযোগ বাড়তে পারে। মানসিক চাপ ও দায়িত্বের ভার অনুভূত হবে। স্বাস্থ্য সচেতন ও পরিছন্যতায় মনোযোগ দিন।
১০.মকর : কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। দায়িত্ব পালনে সফলতা পাওয়া যেতে পারে। রাহু ও শনির প্রভাবে মানসিক চাপ ও কর্তৃত্বের দ্বন্দ্ব হতে পারে। স্বাস্থ্যে হাঁটু ও হাড়ের দিকে খেয়াল রাখুন। ধৈর্য ধরলে সাফল্য আসবে। সাস্থে ও খাদ্যে মনোযোগ দিন।
১১.কুম্ভ : আজ অস্থিরতা ও অপ্রত্যাশিত পরিবর্তনের সম্ভাবনা বেশি। ধর্ম ও দীর্ঘ পরিকল্পনার দিক সক্রিয় থাকুন। দায়িত্বের চাপ অনুভূত হবে। স্বাস্থ্যে স্নায়বিক চাপ এড়ান। নতুন পরিকল্পনা সমস্যা সাবধানে এগোন।
১২.মীন : শনি আপনার রাশিতে থাকায় দায়িত্ব ও পরিশ্রমের পরীক্ষা চলবে। মানুষিক শক্তি ও ধৈর্য রেখে কর্তব্যে মনেযোগ দিন,পরিবর্তন আসবে। অস্থিরতা থাকবে,স্বাস্থ্যে ও পরিছন্যতায় খেয়াল রাখুন। ধৈর্য ও সংযমই আজকের মূলমন্ত্র।

























