তারুণ্যের কাণ্ডারি
কামরুল হাসান নাফিস
বাংলার বুকে তুমি এক অন্য নাম,
শহীদ জিয়ার সেই বীর সন্তান,
হৃদয়জুড়ে আজ তোমারই জয়গান,
আঁধার নিশীথে জাগায় নব প্রাণ।
যখনই স্বদেশ গেছে রসাতলে,
কঠিন পাথরে রেখেছ দৃঢ় পা,
অশান্ত ঢেউয়ে ধরেছ হাল খুলে,
নাবিক তুমি তো, মুছেছ সব ঘা।
শুভ জন্মদিনে বুক ভরা দোয়া,
অসীম মমতা, অগাধ ভালোবাসা,
তোমারই হাতে হোক পথ চলা।
মিটে যাক সব সংশয় আর ধোঁয়া,
তারেক রহমান—জাগুক নতুন আশা,
আলোকিত হোক প্রিয় মাতৃভূমি বাংলা।

































