| |
শিরোনাম
সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে: আইজিপি জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী ৭ নভেম্বর সারা দেশে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি, কর্মসূচি ঘোষণা দায়রা আদালতেও জামিন মেলেনি মেজর আখতারুজ্জামানের স্পেনে বাণিজ্য বাড়ানোর আহ্বান শামা ওবায়েদের প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ দুবাই ক্রাউন প্রিন্সের দুই থেকে আড়াই বছরের মধ্যে রেল যোগাযোগে আমূল পরিবর্তন আসবে: মন্ত্রী ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদরদপ্তর
  • প্রচ্ছদ
  • লীড-২
  • কবিয়াল সাহিত্য পুরস্কার পাচ্ছেন গাজীউল হাসান খান, সুব্রত পাল ও জুনান নাশিত
  • কবিয়াল সাহিত্য পুরস্কার পাচ্ছেন গাজীউল হাসান খান, সুব্রত পাল ও জুনান নাশিত

    Icon
    সাহিত্য ডেস্ক
    প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

    বাংলার লোকসংস্কৃতি, কবিগান ও দেশজ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যে আয়োজিত হচ্ছে ‘কবিয়াল উৎসব ২০২৬’। এ উৎসবে কবিয়াল সাহিত্য পুরস্কার পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক গাজীউল হাসান খান, কবি ও শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুব্রত পাল এবং কবি জুনান নাশিত।

    কবিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে (লিফট-৩) এ উৎসব অনুষ্ঠিত হবে।

    উৎসবে দেশের বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত থাকবেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম (বাদরু)। উদ্বোধন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মীর হাসমত আলী। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দিবেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) সরদার তমিজউদ্দীন আহমেদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাসাস কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য মোহাম্মদ লিয়াকত আলী, এটিএন বাংলার উপদেষ্টা ও ছড়াকার হাসান শরীফ এবং ড. মোহাম্মদ আবু তাহেরের। স্বাগত বক্তব্য রাখবেন কবিয়াল ফাউন্ডেশনের গভর্নর বাপ্পি সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবিয়াল ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান, কবি অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।

    উৎসবের আরেকটি আকর্ষণ অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর গবেষণাগ্রন্থ ‘নজরুলের সাম্যবাদী চেতনা’ এবং মুহাম্মদ ছমিউদ্দীন চিশতীর কাব্যগ্রন্থ ‘রুহের সফর’-এর মোড়ক উন্মোচন।

    আয়োজকদের প্রত্যাশা, এ উৎসবের মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতি, কবিগানের ঐতিহ্য ও সাহিত্যচর্চার প্রসারে নতুন আগ্রহ তৈরি হবে এবং দেশজ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তরুণ প্রজন্ম আরও উৎসাহিত হবে।

    আরও পড়ুন