| |
  • প্রচ্ছদ
  • ঢাকা
  • কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫
  • কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫

    Icon
    প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

    রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকায় একটি ১০ তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

    বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, ফ্ল্যাটটির গ্যাসের লাইন খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে ফ্ল্যাটটিতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

    জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিদগ্ধ পাঁচজন চিকিৎসার জন্য ইনস্টিটিউটে এসেছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

    তিনি বলেন, আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    দগ্ধ ব্যক্তিদের পরিচয় ও বিস্তারিত শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    আরও পড়ুন