| |
শিরোনাম
দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার না দিলে প্রতিবাদ করবো শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী
  • প্রচ্ছদ
  • বিদ্যুৎ ও জ্বালানি
  • আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ
  • আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    Icon
    জেলা প্রতিবেদক, পাবনা
    প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

    দীর্ঘ প্রতীক্ষা ও নানা কারিগরি পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে অবশেষে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত হয়েছে পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট।

    সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে এ ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ।

    প্রকল্প সংশ্লিষ্ট ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএআরইএ) সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে আজ ৪ থেকে ৫ ঘণ্টার জন্য ট্রায়াল রান বা পরীক্ষামূলক সংযোগ দেওয়া হবে। এ সময় কেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানো হবে এবং গ্রিডে ২৪০ থেকে ৩০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

    রূপপুর প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান জানান, আজকের এই সংযোগের অর্থ বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়া নয়। মূলত জাতীয় সঞ্চালন লাইনের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের সামঞ্জস্য (গ্রিড সিনক্রোনাইজেশন), টারবাইন ও জেনারেটরের কার্যকারিতা এবং সম্ভাব্য কোনো কারিগরি জটিলতা আছে কি না, তা যাচাই করতেই এই সাময়িক সংযোগ দেওয়া হচ্ছে।

    পরীক্ষামূলক সরবরাহ শেষে কেন্দ্রটি আবার গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করা হবে এবং পরবর্তী ধাপের অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে প্রথম ইউনিটটি পূর্ণ সক্ষমতায় (১ হাজার ২০০ মেগাওয়াট) পৌঁছাতে আরও প্রায় ৫ থেকে ৬ মাস সময় লাগবে এবং এরপরই পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।

    রূপপুরের বিদ্যুৎ সফলভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে মর্যাদাপূর্ণ তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ।

    আরও পড়ুন