| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল জুলাই আন্দোলনের মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার বর্তমান কমিশন কথায় নয়, কাজে বিশ্বাসী: দুদক চেয়ারম্যান পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন এমপি ফজলুর রহমান হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিটি ম্যাচই জিততে চাই’, ফাইনালের আশা ছাড়ছেন না সিমন্স প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল ইসলাম সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক বিজিবি
  • প্রচ্ছদ
  • ঢাকা
  • মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের নেতাসহ গ্রেফতার ৩ 
  • মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের নেতাসহ গ্রেফতার ৩ 

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

    রাজধানীর মোহাম্মদপুরে দুটি দেশীয় অস্ত্র ও ৩৮০ পিস ইয়াবাসহ ছিনতাইকারী চক্রের নেতা আলামিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।

    শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে মোহাম্মদপুর থানাধীন ৪০ ফিট সংলগ্ন লাউতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি ২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি (সিপিএসসি) কমান্ডার হাসান মোহতারিম।

    গ্রেপ্তারকৃতরা হলেন আলামিন, আসলাম ও জুলহাস। এ সময় তাদের কাছ থেকে দুটি সামুরাই ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

    তিনি জানান, গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। পাশাপাশি তারা ছিনতাইকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছিলেন। মোহাম্মদপুর ও আদাবর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ছিনতাইকারী ও কিশোর গ্যাং বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধীর দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে এসআরবি-২। ছিনতাইকারী চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনতে পরিচালিত অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

    তিনি আরও জানান, পুলিশের ক্রিমিনাল রেকর্ড (পিসিপিআর) যাচাই করে দেখা গেছে, আলামিনের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির চেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট তিনটি মামলা রয়েছে। আসলামের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানা হস্তান্তর করা হয়েছে।

    আরও পড়ুন