| |
শিরোনাম
দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার না দিলে প্রতিবাদ করবো শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • গোপালগঞ্জে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: পুলিশ
  • গোপালগঞ্জে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: পুলিশ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

    গোপালগঞ্জে চলমান বিশৃঙ্খলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। দেশের যেকোনো স্থানে জননিরাপত্তা বিঘ্নিত হলে বাংলাদেশ পুলিশ তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও সতর্ক করা হয়েছে।

    সোমবার (১৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামরুল মুনিরা গণমাধ্যমকে এসব তথ্য জানান।

    তিনি বলেন, “জননিরাপত্তা বিঘ্নিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকে। গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতিতেও এর কোনো ব্যতিক্রম হবে না।” ইতিমধ্যে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

    এদিকে, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলাটিতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

    সোমবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে অধিকাংশ সদস্যের সঙ্গে ‘বডি ওর্ন ক্যামেরা’ যুক্ত করা হয়েছে।

    এ ছাড়া ড্রোন প্রযুক্তি ও বিশেষ ডিভাইসের মাধ্যমে মাঠ পর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক ভিডিও ধারণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

    আরও পড়ুন