| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • শেখ হাসিনা দেশে ফিরলে সংবর্ধনা জানাবে কে, প্রশ্ন রিজভীর
  • শেখ হাসিনা দেশে ফিরলে সংবর্ধনা জানাবে কে, প্রশ্ন রিজভীর

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
    CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 90?

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে বিদেশি রাজনৈতিক ব্যক্তিদের কাছে সমর্থন চাইছেন কেন, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

    তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চান। কিন্তু তাকে সংবর্ধনা জানাবে কে? আবু সাঈদের মা, মুগ্ধের বাবা, নাকি আহনাফের স্বজনেরা? যাদের সন্তানদের হত্যা করা হয়েছে, যারা গুলিতে প্রাণ হারিয়েছেন, সেই শহীদ পরিবারের সদস্যরা কি তাকে সংবর্ধনা জানাবেন?

    সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    রিজভী বলেন, শেখ হাসিনা বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করছেন, যাতে দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা দণ্ড কার্যকর না হয়। এত কথা বলতেন, এখন কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন?

    তিনি আরও বলেন, এত তরুণ, শিশু, রিকশাচালক ও শ্রমিক জীবন দিয়েছেন। তাদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। সেই আত্মত্যাগ ভুলে গিয়ে শেখ হাসিনা দেশে ফিরে আবার ফ্যাসিবাদ চালু করবেন, আর দেশের মানুষ তা বসে বসে দেখবে—এমনটা ভাবলে ভুল করবেন।

    বিএনপির এই নেতা বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি রাখা হয়েছিল। তখন আওয়ামী লীগ নেতারা বলতেন, আদালত ও আইন নিজস্ব গতিতে চলে। এখন শেখ হাসিনার ক্ষেত্রেও আইন ও আদালত নিজস্ব গতিতে চলবে।

    আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তাঁর অবদান নিয়েও বক্তব্য দেন রিজভী।

    আরও পড়ুন