| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সরকারি সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাপ্রধান
  • সরকারি সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাপ্রধান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

    ৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রোববার (৪ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    আইএসপিআর জানায়, সফরের প্রথম ধাপে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম-২০২৬’-এ অংশগ্রহণ করবেন।

    এই আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের সেনাপ্রধান ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা ও বৈশ্বিক নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করবেন।পরবর্তী ধাপে তিনি যুক্তরাষ্ট্র সফর করবেন।

    সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তা ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

    বৈঠকগুলোতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক উন্নয়ন, যৌথ প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।

    সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১২ অক্টোবর দেশে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা হচ্ছে।

    আরও পড়ুন