যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত রিসেপশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের ছবি ঘিরে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
হোয়াইট হাউস থেকে পাঠানো ওই বাস্তব ও সত্য ছবিকে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি’ বা ‘ম্যানিপুলেটেড’ দাবি করে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘আজ শনিবার ৩ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আগত বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত রিসেপশনে অংশগ্রহণের একটি ছবি হোয়াইট হাউস থেকে পাঠানো হয় এবং পরবর্তীতে ছবিটি জনসাধারণের জন্য প্রকাশ করা হয়।
প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে সফররত বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক রিসেপশনের আয়োজন করেন।
সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নেন। ওই অনুষ্ঠানের একটি ছবি হোয়াইট হাউস থেকে তাদের কাছে পাঠানো হয় এবং পরবর্তীতে তা জনসাধারণের জন্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, প্রকাশিত আসল ছবিটিকে মিথ্যা প্রমাণের উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল এর সাথে এআই-জেনারেটেড ছবি যুক্ত করে বিভ্রান্তি ছড়াচ্ছে।
কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সাথে ডোনাল্ড ট্রাম্পের একটি পরিবর্তিত/এআই ছবিকে টেনে এনে মূল ছবিটির সত্যতা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে।



























