| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • চীনের সঙ্গে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর গুরুত্ব আরোপ
  • চীনের সঙ্গে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর গুরুত্ব আরোপ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

    চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই গুরুত্বারোপ করেন।

    প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফল অংশগ্রহণ ও বিভিন্ন কর্মসূচির প্রশংসা করে তাঁকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত।

    ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।

    বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ বিকাশ কর্তৃপক্ষের (বিআইডিএ) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন