| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    Icon
    বিশেষ প্রতিবেদক
    প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

    জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ছিলেন। এর আগে দুবাইয়ে প্রায় ছয় ঘণ্টার যাত্রা বিরতি শেষে সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের মূল অধিবেশন ও বিভিন্ন সাইডলাইন কর্মসূচিতে অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

    ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে দেয়া প্রথম ভাষণে তিনি বিশ্ব শান্তি, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের তাগিদ দেন। পাঁচ দিনের এই ব্যস্ত সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার প্রতিনিধিদের সাথে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

    এছাড়াও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

    আরও পড়ুন