| |
শিরোনাম
ঐকমত্যের ভিত্তিতেই সংবিধান সংশোধন চায় সরকার বান্দরবানের সৌন্দর্য রক্ষায় সমন্বিত প্রচেষ্টা চায় সাচিং প্রু সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় গ্রেফতার ৩ জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় অবহেলার দায়ে ওসিকে প্রত্যাহার : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির ঢাকার খালগুলো পুনরুদ্ধারে উদ্যোগ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাথমিকের বঞ্চিতদের নিয়োগপত্র দেওয়া শুরু লাইসেন্সবিহীন ২২টি অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম শনাক্ত
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • পর্যায়ক্রমে নিয়োগপত্র পাবেন প্রাথমিকের শিক্ষকরা: মন্ত্রণালয়
  • পর্যায়ক্রমে নিয়োগপত্র পাবেন প্রাথমিকের শিক্ষকরা: মন্ত্রণালয়

    Icon
    প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে ব্যাখ্যা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবরের মধ্যে কোনো প্রার্থী নিয়োগপত্র না পেয়ে থাকলে পরবর্তীতে তা যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে পাঠানো হবে।

    সম্প্রতি নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ও গুজবের সৃষ্টি হলে সংশ্লিষ্ট সবাইকে তা না কান দেওয়ার আহ্বান জানানো হয়। মন্ত্রণালয় জানায়, সরকারি চাকরিতে নিয়োগপ্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত ও সাধারণ বিষয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই প্রার্থীদের তথ্য যাচাই কাজ চলমান রয়েছে।

    উল্লেখ্য, সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়ে সম্প্রতি বিভ্রান্তি ছড়ালে মন্ত্রণালয় এই স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি জারি করে। নির্দিষ্ট সময়সীমার পর যাচাই সম্পন্ন হওয়া সাপেক্ষে সব যোগ্য প্রার্থী ধারাবাহিকভাবে তাঁদের নিয়োগপত্র হাতে পাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে।

    আরও পড়ুন