রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দিনব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে নিয়মিত ও তদন্তাধীন মামলার আসামি, মাদককারবারি, সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধীদের গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শাহিন ফরাজী (২৪), মো. আলেক দেওয়ান (৩৬), মো. বিল্লাল মিয়া (৩৬), মো. রবিউল ইসলাম (২২), মো. মোর্শেদ আলম (৩২), মো. রানা মিয়া (২৪), আল-আমিন সরদার (২৪), মো. শ্রাবণ দেওয়ান (২২) ও মো. মিজান (৩০)।
শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- শামীম (১৮), মো. বিশাল (২০), মো. জয় (২৯) ও মো. শাকিল (২৪)। মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মো. ওমর ফারুক (১৯), মো. অনিক প্রধান (২৫), মো. শাকিল আলজাবির ওরফে শুভ (২৫), মো. শাহীন (৩৮), মো. ইমন (২২), মো. হৃদয় খান (২৪), মো. ফাহিম হক (২৪), মো. রেজাউল (২৪), মো. আব্দুর রহমান (৩৩), খন্দকরা জাহিদ হাসান সাকিব (২৩), সোলায়মান (২১) ও মো. আতাহার আলী দিদার (২৫)।
আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মো. সাগর মিয়া (৩৫), মো. রফি মিয়া (১৯), আরমান মিয়া (১৯), গোলাম মৌলা (১৯), মো. মিরাজ (২২), মো. মনির মিয়া (২৫), করিব হোসেন (১৯), মো. মামুন মিয়া (৩০), মো. টিপু সুলতান (৩৪) ও মো. সাগর মিয়া (৩৫)।
এ এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মোসা. নসিমা বেগম (৩৫), মৌমুমী (২১), মো. আলম (২২) ও মো. আল-আমিন (৪৫)। হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মো. জিসান (২০) ও মোস্তাকিম (২০)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।























