| |
  • প্রচ্ছদ
  • শেয়ার বাজার
  • শেয়ারবাজারে চলছে সূচকের নিম্নমুখী লেনদেন
  • শেয়ারবাজারে চলছে সূচকের নিম্নমুখী লেনদেন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

    সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

    মঙ্গলবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫২ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট কমে যথাক্রমে ১০৯৩ ও ২১০৩ পয়েন্টে রয়েছে।

    এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২২৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এদিন এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ২৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার।

    মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, বিএটিবিসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, এনবিএল, রবি, খান ব্রাদার্স, আইএফআইসি ব্যাংক, সামিট পোর্ট ও ব্র্যাক ব্যাংক। এর আগে এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ২০ পয়েন্ট।

    সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ২৪ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৫৮ পয়েন্ট কমে ৫ হাজার ৪৭৬ পয়েন্টে অবস্থান করে।

    অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ২৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৭৫ পয়েন্টে অবস্থান করে।

    এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ৩৬টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ারের দর।

    আরও পড়ুন