| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি-রাজপথ ৭ জেলায় বন্যা: কিছু এলাকায় ‘উন্নতি’ হলেও টানা বর্ষণে নতুন শঙ্কা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • আজ মিডিয়ার মুখোমুখি হচ্ছেন তারেক রহমান
  • নির্বাচনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া

    আজ মিডিয়ার মুখোমুখি হচ্ছেন তারেক রহমান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

    সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের পক্ষ থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও ফলাফল নিয়ে কথা বলবেন বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমান।

    শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি গণমাধ‍্যমকর্মীদের আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রতিক্রিয়া জানাবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

    আরও পড়ুন