| |
  • প্রচ্ছদ
  • নির্বাচন
  • এনআইডি সংশোধন কার্যক্রম চলতি মাসেই
  • এনআইডি সংশোধন কার্যক্রম চলতি মাসেই

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

    ভোটের কারণে বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম এ মাসেই চালু করবে নির্বাচন কমিশন (ইসি)।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি জানিয়েছেন।

    তিনি বলেন, আমাদের ভোটার তালিকা ও প্রার্থীর যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এখন পোস্টাল ব্যালট প্রিন্টের কাজ চলমান রয়েছে।

    এ প্রিন্টের কাজ চলতি মাসের ১৮ জানুয়ারির মধ্যে শেষ হওয়ার পরপরই এনআইডি সংশোধন কার্যক্রম চালু করব আমরা।

    আরও পড়ুন