| |
শিরোনাম
সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে: আইজিপি জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী ৭ নভেম্বর সারা দেশে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি, কর্মসূচি ঘোষণা দায়রা আদালতেও জামিন মেলেনি মেজর আখতারুজ্জামানের স্পেনে বাণিজ্য বাড়ানোর আহ্বান শামা ওবায়েদের প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ দুবাই ক্রাউন প্রিন্সের দুই থেকে আড়াই বছরের মধ্যে রেল যোগাযোগে আমূল পরিবর্তন আসবে: মন্ত্রী ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদরদপ্তর
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে তফসিল দেয়ার কথা ভাবছে ইসি
  • বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে তফসিল দেয়ার কথা ভাবছে ইসি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল বৃহস্পতিবার ঘোষণা করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (০৬ সেপ্টেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার বিষয়টি জানান।

    এর আগে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ গত রোববার বলেছিলেন, চলতি সপ্তাহেই তফসিল হবে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনও এমন ঈঙ্গিত দিয়েছিলেন সম্প্রতি।

    ওই নির্বাচন কমিশনারের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সচিব বা সিইসি স্যার যদি এ সপ্তাহের কথা বলে থাকেন, তবে সপ্তাহের তো একদিন আছে। তফসিল হবে। হতে পারে এমন বলতেই পারেন। এদিকে ইসি কর্মকর্তারা বলছেন, তফসিলের সিদ্ধান্ত দু’ভাবেই হয়।

    নথিতে এবং কমিশন বৈঠকে। এখন পর্যন্ত কমিশন বৈঠকের অফিস আদেশ হয়নি। নথিতেও সিদ্ধান্ত হতে পারে, যদি কমিশন মনে করেন। তবে একজন নির্বাচন কমিশনার ঢাকার বাইরে৷ তাঁকে ছাড়া কমিশন বৈঠক হওয়ার কথা নয়।

    এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেছিলেন, এই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। সেটার আইটি সাপোর্টেড যে আপনার পোস্টাল ভোটিং, সেটারও আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা রাখি আমরা অল্প কিছুদিনের মধ্যেই আমরা সিডিউলটা ডিক্লেয়ার করতে পারব। নির্বাচন পূজা, পরীক্ষা ইত্যাদি বিবেচনায় নিয়ে তারিখ নির্ধারণ করা হবে।

    জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ বিষয়ে বলেছেন, নির্বাচনের দিন থেকে আগের ৪০-৪৫ দিন হাতে রেখে তফসিল দিতে হয়। কারণ এই সময়টুকু নির্বাচনি প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজন হয়।

    ইসি কর্মকর্তারা জানান, অক্টোবরের শেষার্ধে উপ-নির্বাচনটি হতে পারে৷ ২০ ও ২১ অক্টোবর পূজার ছুটি৷ এরপর যে কোনো সময় ভোট হতে পারে। ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়- সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে।

    এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছিলেন। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩-তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

    আরও পড়ুন