প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা,আত্যবিশ্বাস বাড়তে পারে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, ৩০ ভাদ্র ১৪৩৩ বাংলা, ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
***মেষ:
আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসতে পারে। ভাগ্য সহায় থাকলেও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে পরে সংশোধনের প্রয়োজন হতে পারে। অর্থের ক্ষেত্রে আয়-ব্যয়ের ভারসাম্য রাখা জরুরি; হঠাৎ কোনো ব্যয় মানসিক চাপ বাড়াতে পারে। সম্পর্কের ক্ষেত্রে নিজের বক্তব্য স্পষ্ট রাখুন, তবে কঠোর ভাষা এড়িয়ে চলুন।
***বৃষ:
আজ স্থিরতায় এগোলে আটকে থাকা কাজের গতি ফিরতে পারে। কর্মক্ষেত্রে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। অর্থনৈতিক বিষয়ে নতুন সুযোগে সচেতন থাকুন। অর্থে বিনিয়োগ ঠিক হবে না। দায়িত্ব বাড়তে পারে, তবে আপনার বাস্তববুদ্ধি পরিস্থিতি সামলাতে পারবেন।
***মিথুন:
আজ যোগাযোগে দক্ষতা খাটান, সুযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে আলোচনা বা পরিকল্পনা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অর্থের ক্ষেত্রে লাভের সম্ভাবনা থাকলেও হিসাবে সচেতন থাকুন। বিবাদ এড়িয়ে চলুন। স্নায়ুচাপের দিকে নজর রাখুন।
***কর্কট:
আজ আত্মবিশ্বাস ও সিদ্ধান্তের দিন। কর্মক্ষেত্রে সম্মান, দায়িত্ব ও নিজের যোগ্যতা প্রকাশের সুযোগ বাড়তে পারে। অর্থনৈতিক বিষয়ে স্থিরতার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনায় এগোন। আপনার সিদ্ধান্ত অনেকের উপকার আসতে পারে। আচরণ শুদ্ধ রাখুন।
***সিংহ:
আজ লাভের সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা আপনার অবস্থানকে আরও শক্তিশালী করবে, কৌশলী আচরণ বেশি ফলপ্রসূ হবে। অর্থের ক্ষেত্রে পরিকল্পিত সিদ্ধান্তে এগোন,কোনো দায়িত্ব চাপতে পারে এবং আপনার সহায়তা প্রযোজন হবে।
***কন্যা:
আজ কাজের চাপ থাকলেও পরিকল্পনা মেনে চলুন। কর্মক্ষেত্রে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিলে ভুলের আশঙ্কা কমবে। অর্থের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যয় কমান। সম্পর্কের ক্ষেত্রে সহজ থাকুন। মানসিক চাপ কমান।
***তুলা:
আজ আপনার সিদ্ধান্ত, সম্পর্ক ও সামাজিক যোগাযোগের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। কর্মক্ষেত্রে আলোচনার মাধ্যমে এগোন। অর্থের ক্ষেত্রে জেনে বুঝে সিদ্ধান্ত নিন। প্রিয়জনের সঙ্গে সময় দিন। শান্তভাবে কথা বলুন মানসিক প্রশান্তির ধরেরাখুন।
***বৃশ্চিক:
আজ গভীর চিন্তা ও ধৈর্য আপনাকে এগিয়ে রাখবে। কর্মক্ষেত্রে পুরোনো সমস্যার সমাধানের পথ পেতে পারেন। অর্থনৈতিক বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা শুভ হলেও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন।নুতন কোনো উদ্বেগ নজরে আসতে পারে।
***ধনু:
আজ কর্মের প্রচেষ্টাকে গুরুত্ব দিন। নতুন কাজ বা দূরবর্তী যোগাযোগ থেকে সম্ভাবনার ইঙ্গিত মিলতে পারে। অর্থের ক্ষেত্রে আয় বাড়ানোর চিন্তার পাশাপাশি সঞ্চয়ের দিকটিও শক্ত করুন।সম্পর্কে নমনীয় থাকুন মনকে স্থির রাখুন।
***মকর:
আজ দায়িত্বশিল থাকুন। শুভ ফল আসতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন বা অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা বা সময় দিন। পুরোনো পাওনা, হিসাব বা দায়িত্বে মনেযোগ দিন।কঠিন সময়ের পরিবর্তে আসবে। মানসিক চাপ কমান,ভ্রমনে শুভ।
***কুম্ভ:
আজ দায়িত্ব ও কর্তব্যের জায়গায় আপনাকে বাস্তববাদী হতে হবে। কর্মক্ষেত্রে হতাশ না হয়ে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যান। অর্থের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ঝুঁকি বা চুক্তি এড়িয়ে চলুন। সামাজিক ও পারিবারে সহজ থাকুন। দীর্ঘদিনের মানসিক চাপ কমান।
***মীন:
আজ অর্থ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সচেতন থাকুন।আয় বা লাভের সম্ভাবনায় চুক্তি, ঋণ কিংবা তাড়াহুড়োর আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে আপনার অভিজ্ঞতা ও ধৈর্য জটিল পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। কথাবার্তায় সংযম থাকুন।

























