শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও পাঁচ সমন্বয়কসহ তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে জেলা শহরের রঘুনাথ বাজারের জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএনপিতে যোগ দেওয়া নতুন মুখদের ফুল দিয়ে বরণ করেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ের প্রধান সমন্বয়ক ও জেলা কমিটির মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সমন্বয়ক আল মামুন সরকার, সমন্বয়ক ও কমিটির সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, সংগঠক নাহিম আহমেদ নিলয়, কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. মনিবুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার নাফিস, মো. রাহাত, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমানসহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক সক্রিয়কর্মী।




























