| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি-রাজপথ ৭ জেলায় বন্যা: কিছু এলাকায় ‘উন্নতি’ হলেও টানা বর্ষণে নতুন শঙ্কা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
  • প্রচ্ছদ
  • বিনোদন
  • বিউটিকে নিয়ে গান গাইলেন পান্থ কানাই
  • চুয়াডাঙ্গায় ইত্যাদিঃ 

    বিউটিকে নিয়ে গান গাইলেন পান্থ কানাই

    Icon
    বিনোদন ডেস্ক
    প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন

    বৈচিত্র্য, লোকঐতিহ্য আর আধুনিক সংগীতের মেলবন্ধনে আবারও দর্শক মাতাতে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ইতিহাস-ঐতিহ্যে ভরপুর চুয়াডাঙ্গায় ধারণ করা এবারের পর্বে বিশেষ আকর্ষণ হয়ে থাকছে পান্থ কানাই ও লোকসংগীতশিল্পী বিউটির যুগল কণ্ঠের গান। গানটির কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সংগৃহীত সুরে সংগীতায়োজন করেছেন মেহেদী।

    অনুষ্ঠানের শুরুতেই থাকছে চুয়াডাঙ্গার কৃষ্টি ও ইতিহাসকে ঘিরে একটি পরিচিতিমূলক গান ও নৃত্য পরিবেশনা। শাহ আলম সনির কথায় এ গানের সুর করেছেন হানিফ সংকেত। সংগীতায়োজন করেছেন মেহেদী। গান পরিবেশন করেছেন রাজিব ও তানজিনা রুমা, নৃত্যে অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা। নৃত্য পরিকল্পনায় ছিলেন এস কে জাহিদ।

    দর্শকপর্বে চুয়াডাঙ্গাকে কেন্দ্র করে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত দর্শকদের নিয়ে সাজানো হয়েছে চিঠি ও রেললাইন বিষয়ক বহুশ্রুত, হৃদয়ছোঁয়া কয়েকটি জনপ্রিয় গান।

    এবারের ইত্যাদিতে অংশ নিয়েছেন অসংখ্য জনপ্রিয় শিল্পী। তাদের মধ্যে উল্লেখযোগ্য সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, আবদুল্লাহ রানা, আমিন আজাদ, কাজী আসাদ, মুকিত জাকারিয়া, আনোয়ার শাহী, আবু হেনা রনি, বিলু বড়ূয়া, রতন খান, মঞ্জুর আলম, আসমা পাঠান রুম্পা, জাহিদ চৌধুরী, নূরে আলম নয়ন, সাজ্জাদ সাজু, সুজাত শিমুলসহ আরও অনেকে।

    বাংলাদেশ টেলিভিশনে গণমানুষের প্রিয় এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ২৬ ডিসেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। বরাবরের মতোই রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

    আরও পড়ুন