| |
শিরোনাম
জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ কর্মে অগ্রগতি, স্বাস্থ্যে ক্লান্তির শঙ্কা মেষের জেনে নিন রবিবারের নামাজের সময়সূচি ৩৬ দিনের গণঅভ্যুত্থান ১৫ বছরের সংগ্রামের ফসল, জুলাই সবার শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ৭ নভেম্বরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ধর্মমন্ত্রীর আহ্বান   শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে তথ্যপ্রতিমন্ত্রীর আহ্বান  খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল নিয়ে হামলা-ভাঙচুর
  • প্রচ্ছদ
  • ঢাকা
  • হাদির হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
  • হাদির হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টা ৫০মিনিটের দিকে টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

    মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে ভিসি চত্বর, মাস্টারদা সূর্যসেন হলের সামনের ফটক এবং বিজনেস ফ্যাকাল্টি হয়ে পরবর্তীতে রোকেয়া হল সংলগ্ন বাস স্টপেজে গিয়ে শেষ হয়।

    মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

    বক্তারা হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে অতি দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান এবং দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

    আরও পড়ুন