| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • ঢাকা
  • পাগলা মসজিদের টাকা গুনছেন ৫ শতাধিক কর্মী
  • রেকর্ড দানের প্রত্যাশা

    পাগলা মসজিদের টাকা গুনছেন ৫ শতাধিক কর্মী

    Icon
    জেলা প্রতিবেদক, কিশোরগঞ্জ
    প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

    কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলার পর এখন চলছে টাকা গণনার কাজ। প্রশাসনের কড়া নজরদারি ও নিরাপত্তার মধ্য দিয়ে প্রায় ৫ শতাধিক মানুষ এই বিশাল কর্মযজ্ঞে অংশ নিয়েছেন।

    দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়।

    গণনা কাজে মসজিদ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা অংশ নিয়েছেন। পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

    এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরাও এ কাজে যুক্ত রয়েছেন।

    মসজিদ প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিবারের মতো এবারও নির্ধারিত সময় পর দানবাক্সগুলো খোলা হয়। বাক্সগুলো থেকে বিপুল পরিমাণ নগদ টাকার পাশাপাশি স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা এবং অসংখ্য চিরকুট পাওয়া গেছে। টাকাগুলো বস্তায় ভরে মসজিদের দোতলায় নিয়ে যাওয়া হয় এবং মেঝেতে ঢেলে গণনা শুরু করা হয়।

    সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হলেও বিভিন্ন কারণে এবার ৪ মাস ২৪ দিন পর খোলা হয়েছে।

    দানের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা বিবেচনায় এবার নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছে।

    এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেদিন দানবাক্স থেকে পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়।

    শনিবার সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

    সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস রয়েছে, এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। আর এ কারণেই মূলত দূর-দূরান্তের মানুষও এখানে মানত করতে আসেন। দানবাক্সে পাওয়া টাকা সাধারণত কমিটি, জনপ্রতিনিধি ও দায়িত্বশীলদের পরামর্শে বিভিন্ন মসজিদে দান-খয়রাত, মাদরাসার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ব্যয় হয়ে থাকে।

    গণনা শেষ হতে সন্ধ্যা বা রাত পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। চূড়ান্ত হিসাব শেষে মোট অর্থের পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে এবং তা মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হবে।

    আরও পড়ুন