আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই। আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন।
যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন। জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে।
অগ্রহায়ণ মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। হেমন্তের অগ্রহায়ণ মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
যারা সময়ের গভীরতা বুঝে চলবেন, তাঁরাই আজকের দিনে স্থিরতা ও সাফল্যের স্বাদ পাবেন। সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম ও আধ্যাত্মিক অনুশীলনে আজ বিশেষ শুভ ফল পেতে পারেন।
দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ইংরেজি, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা, ১৫ জুমাদাস সানি ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল:
১/ মেষ:
আজ মানসিক দৃঢ়তা ও পারিবারিক বিষয়ে স্বস্তি আসতে পারে। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও নতুন সম্ভাবনার পথ খুলবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। যোগাযোগ, ব্যবসায়িক আলোচনা ও সম্পর্কের ক্ষেত্রে সুবিধা দেবে। আর্থিক পরিকল্পনায় সতর্ক থাকুন।
২/ বৃষ:
আজ গুরুত্বপূর্ণ কাজে আত্মবিশ্বাস বাড়বে। পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। পারিবারিক চাপ থাকলেও আবেগ নিয়ন্ত্রণ করুন। প্রেম, যোগাযোগ ও কর্মদক্ষতায় সহায়ক হবে। অর্থনৈতিক বিষয়ে বিচক্ষণ থাকুন, খাদ্যাভ্যাসে যত্ন নিন।
৩/ মিথুন:
আজ কিছুটা সংবেদনশীলতা বাড়বে, কর্মপরিকল্পনায় নতুন চিন্তার জন্ম দেবে। যোগাযোগ, লেখালেখি, শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক কাজে বিশেষ সহায়তা পেতে পারেন। হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না। সামাজিক যোগাযোগে নতুন পরিচয় তৈরি হবে।
৪/ কর্কট:
আজ অর্থনৈতিক পরিকল্পনা, আত্মবিশ্বাস ও পারিবারিক উন্নতির বিষয়ে আশাবাদ জাগাতে পারে। কথাবার্তায় কঠোরতা এড়িয়ে চলুন। পারিবারিক যোগাযোগ ও সম্পর্কের জটিলতা ঠিক রাখুন। আর্থিক দায়িত্ব বাড়লেও ধৈর্য ধরে এগোন। আচরণ শুদ্ধ রাখুন এবং রাত্রি জাগরণ থেকে বিরত থাকুন।
৫/ সিংহ:
জ্ঞান, সম্মান ও নতুন দায়িত্ব লাভের সম্ভাবনা তৈরি হবে। কর্মক্ষেত্রে বাস্তবমুখী চিন্তা ও পেশাগত উন্নতির সুযোগ পাবেন। যোগাযোগ ও আর্থিক লেনদেনে সহায়ক হবে। কর্মক্ষেত্রে যোগ্যতা প্রকাশ করুন।
৬/ কন্যা:
উচ্চশিক্ষা ও দূরযাত্রাসংক্রান্ত বিষয়ে চিন্তার সুযোগ আসবে। হিসাব, যোগাযোগ ও পেশাগত আলোচনায় সুবিধা দেবে। অন্তর্দৃষ্টি ও জ্ঞানচর্চার আগ্রহ বাড়বে। দায়িত্ব ও ভবিষ্যৎ সঞ্চয়ের বিষয়ে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে দক্ষতা কাজে লাগান।
৭/ তুলা:
ব্যক্তিত্ব, সৌন্দর্যবোধ ও যোগাযোগের ক্ষেত্রে শুভ। আলোচনা, ব্যবসায়িক পরিকল্পনা ও সৃজনশীল কাজে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আর্থিক ও পারিবারিক বিষয়ে বাস্তববাদী সিদ্ধান্ত নিন। সামাজিক ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে মনোযোগ দিন।
৮/ বৃশ্চিক:
কর্মদক্ষতা ও ব্যক্তিগত সিদ্ধান্তে গুরুত্ব দিন। বোঝাপড়ার বিষয়ে মনোযোগ বাড়ান। পেশাগত জীবনে নতুন দায়িত্ব কিংবা সম্মানজনক যোগাযোগের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আবেগ ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়তে পারে। ব্যয়ের বিষয়ে সতর্ক থাকুন। সংযম বজায় রাখুন।
৯/ ধনু:
আজ উচ্চশিক্ষা, জ্ঞানচর্চা ও ভবিষ্যৎ পরিকল্পনায় ইতিবাচক চিন্তা বাড়বে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা ও মতবিরোধ এড়ান। বন্ধু, পরিচিতজন ও সামাজিক যোগাযোগ থেকে উপকার পেতে পারেন। আর্থিক বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন।
১০/ মকর:
আজ স্থিরতা, সৃজনশীলতা ও ব্যক্তিগত আনন্দের ক্ষেত্রে সহায়ক হবে। অর্থ, পরিবার ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে সুযোগ পাবেন। যোগাযোগ, দায়িত্ব ও পেশাগত পরিচিতি বাড়াতে ধৈর্য ও নিয়মশৃঙ্খলার পরীক্ষা নেবে। অতিরিক্ত দুশ্চিন্তা এড়ান।
১১/ কুম্ভ:
আজ ব্যক্তিগত সিদ্ধান্ত ও সামাজিক অবস্থানে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাড়াতে পারে। পারিবারিক ও যোগাযোগের ক্ষেত্রে বাস্তব সিদ্ধান্ত নিন। সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। মতবিরোধে সতর্ক থাকুন। উচ্চশিক্ষা, ভ্রমণ ও নতুন যোগাযোগে ভূমিকা রাখতে পারেন।
১২/ মীন:
নিজের দায়িত্ববোধ, ধৈর্য ও বাস্তব জীবনের হিসাব-নিকাশকে গুরুত্ব দেবেন। যোগাযোগ, আত্মীয়তা ও দূরত্বের যাত্রায় সহায়ক হতে পারে। আর্থিক বিষয়ে, লেনদেন ও আলোচনায় নতুন উপলব্ধি তৈরি হবে। কর্মদক্ষতা সম্ভাবনা আনতে পারে। তবে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। স্বাস্থ্যের যত্ন নিন।
























