| |
  • প্রচ্ছদ
  • জেলার খবর
  • শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
  • শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

    বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরের পল্লবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

    মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

    জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা বাসায় না ফিরে সড়কে অবস্থান নিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ চালিয়ে যান।

    এ সময় পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। মাইকিং করেও তাদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়। তবে শ্রমিকরা অবস্থান অব্যাহত রাখলে একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

    আরও পড়ুন