| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল জুলাই আন্দোলনের মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার বর্তমান কমিশন কথায় নয়, কাজে বিশ্বাসী: দুদক চেয়ারম্যান পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন এমপি ফজলুর রহমান হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিটি ম্যাচই জিততে চাই’, ফাইনালের আশা ছাড়ছেন না সিমন্স প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল ইসলাম সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক বিজিবি
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • দেশের বাজারে কমেছে সোনার দাম
  • দেশের বাজারে কমেছে সোনার দাম

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

    দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। স্থানীয় বাজারে বিশুদ্ধ বা তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

    সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ১১ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।

    এতে ভ্যাটসহ ভালো মানের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। যা আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে।

    আজ বুধবার (১১ নভেম্বর) সকালে এ দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা।

    নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

    ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।
    এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা।

    আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

    এর আগে গত ০৬ নভেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা,

    ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়।

    এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬৫ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৭০ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

    প্রসঙ্গত, দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।

    বাজুস জানিয়েছে, নির্ধারিত এই মূল্যের সাথে ৫ শতাংশ ভ্যাট এবং অলংকারের মজুরি যুক্ত হবে। তবে সোনার দাম কমলেও বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

    আরও পড়ুন