| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল জুলাই আন্দোলনের মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার বর্তমান কমিশন কথায় নয়, কাজে বিশ্বাসী: দুদক চেয়ারম্যান পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন এমপি ফজলুর রহমান হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিটি ম্যাচই জিততে চাই’, ফাইনালের আশা ছাড়ছেন না সিমন্স প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল ইসলাম সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক বিজিবি
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • ৬ টেক্সটাইল মিলে ২৬৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি
  • ৬ টেক্সটাইল মিলে ২৬৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি

    Icon
    নিজস্ব প্রতিবেদক 
    প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

    নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

    বুধবার (১১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।

    এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালানো হয়। এতে সিআইআইডির একাধিক দলের সঙ্গে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরাও অংশ নেন।

    অভিযানে প্রতিষ্ঠানগুলোর গুদামে থাকা সুতা, কাপড় ও রাসায়নিক পদার্থের মজুতের সঙ্গে কাস্টমসের অনলাইন হিসাবের বড় ধরনের গরমিল পাওয়া যায়। আমদানি ও অন্যান্য নথি যাচাই করে প্রাথমিকভাবে বিপুল পরিমাণ শুল্ক-কর ফাঁকির তথ্য উঠে আসে।

    যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে, সেগুলোর মধ্যে সিম ফেব্রিক্স লিমিটেডে প্রায় ৯০ কোটি ৭৭ লাখ, জাহিন নিটওয়্যার্স লিমিটেডে ৬৪ কোটি ৬১ লাখ, সানজানা ফেব্রিক্স লিমিটেডে ৬০ কোটি ৩৩ লাখ এবং বোনাফাইড নিটিং মিলসে ৩৯ কোটি ৫০ লাখ টাকার ফাঁকির তথ্য পাওয়া গেছে।

    এ ছাড়া জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডে প্রায় ৯ কোটি ৪৫ লাখ এবং মোজাফফর হোসেন স্পিনিং মিলসে প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকার রাজস্ব ফাঁকির প্রাথমিক তথ্য মিলেছে।

    কাস্টমস গোয়েন্দা বিভাগের অভিযোগ, বন্ড সুবিধায় শুল্ক-কর ছাড়াই আমদানি করা সুতা, কাপড় তৈরির কাঁচামাল ও রাসায়নিক পদার্থ কারখানায় ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করেছে প্রতিষ্ঠানগুলো। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

    অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোর আমদানি, উৎপাদন, মজুত ও কাঁচামাল ব্যবহারের বিভিন্ন নথি জব্দ করা হয়েছে। বর্তমানে সেগুলো যাচাই-বাছাই করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    কর্মকর্তারা জানান, ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার বেশি রাজস্ব ফাঁকির তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেলেও চূড়ান্ত তদন্ত শেষে এর পরিমাণ কম-বেশি হতে পারে। বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    আরও পড়ুন