| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • গণপরিবহনে হয়রানি বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার দাবি
  • গণপরিবহনে হয়রানি বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার দাবি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

    গণপরিবহনে ভাড়ানৈরাজ্য ও অনিয়ন্ত্রিত যাত্রী হয়রানি বন্ধে রাজধানীসহ সারা দেশে অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছে বেসরকারি সংগঠন ‘নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি’।

    সংগঠনটির সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক যৌথ বিবৃতিতে সরকারের প্রতি এই আহ্বান জানান।

    বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকার বাসসহ বিভিন্ন গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করে দিয়েছে। তবে ঢাকা মহানগরী ও বিভিন্ন অঞ্চলে চলাচলকারী অধিকাংশ বাসেই নির্দিষ্ট দূরত্বের ভাড়ার তালিকা টানানো হয়নি।

    নিয়ম অনুযায়ী প্রতিটি গণপরিবহনে দূরত্বভিত্তিক দৃশ্যমান ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক হলেও তা অমান্য করা হচ্ছে। নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির নেতারা অভিযোগ করেন, দৃশ্যমান তালিকায় ভাড়ার স্পষ্ট উল্লেখ না থাকার সুযোগে চালক ও কন্ডাক্টররা যাত্রীদের কাছ থেকে ইচ্ছা মাফিক বাড়তি ভাড়া আদায় করছেন।

    এতে প্রতিনিয়ত পরিবহনকর্মী ও সাধারণ যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা ও অপ্রীতিকর হাতাহাতির মতো ঘটনা ঘটছে।

    বিবৃতিতে আরও বলা হয়, বেশ কয়েকদিন ধরে নগর ও দূরপাল্লার পরিবহনে এমন বিশৃঙ্খলা ও অরাজকতা চললেও সড়ক পরিবহন খাতের মূল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

    যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিআরটিএ এবং জেলা প্রশাসনের সমন্বয়ে দ্রুত সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জোর দাবি জানান তারা।

    আরও পড়ুন