| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • প্রধানমন্ত্রীর সময়োপযোগী ভাষণে রাষ্ট্রপতির অভিনন্দন
  • প্রধানমন্ত্রীর সময়োপযোগী ভাষণে রাষ্ট্রপতির অভিনন্দন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সময়োপযোগী ও ফলপ্রসূ বক্তব্য প্রদান করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি। শুক্রবার এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক ফোরামে প্রধানমন্ত্রীর এই বক্তব্য বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও উঁচুতে তুলে ধরেছে।

    ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের অধিকার, বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ও জোরালো অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

    রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিশ্বশান্তি ও বৈশ্বিক সংকট নিরসনে প্রধানমন্ত্রীর এই দূরদর্শী দৃষ্টিভঙ্গি এবং জোরালো কণ্ঠস্বর বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করবে।

    তিনি প্রধানমন্ত্রীর উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

    আরও পড়ুন