| |
শিরোনাম
সাংবাদিকতার নৈতিকতার অবক্ষয় অন্য পেশার থেকে বেশি প্রভাব ফেলে যৌথ মহড়া বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে: প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির আবুধাবিতে আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু বৃহস্পতিবার: কৃষিমন্ত্রী সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ন্ত্রণে এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাইবার আইনের খসড়া চূড়ান্ত করতে সরকারের বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
  • প্রচ্ছদ
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • ৫০তম বিসিএস প্রিলি ৩০ জানুয়ারি
  • ৫০তম বিসিএস প্রিলি ৩০ জানুয়ারি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ

    ক্যাডার পদে নিয়োগ দিতে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

    আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

    পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

    পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

    গত ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। গত ৪ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।

    পিএসসির সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০২৬ সালের ৩০ জানুয়ারি, ফল প্রকাশ ১০ ফেব্রুয়ারি।

    লিখিত পরীক্ষা ৯ এপ্রিল শুরু হয়ে ফল প্রকাশ ৩০ জুলাই। আর মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে। ফল প্রকাশ ২৫ নভেম্বর।

    আরও পড়ুন