| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে এনসিপি জুলাই আন্দোলনের মামলায় আমির হামজার চাচা গ্রেপ্তার আশ্বাস নয়, কাজে বিশ্বাসী বর্তমান কমিশন: দুদক চেয়ারম্যান পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন এমপি ফজলুর রহমান হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিটি ম্যাচই জিততে চাই’, ফাইনালের আশা ছাড়ছেন না সিমন্স প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল ইসলাম সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক বিজিবি
  • প্রচ্ছদ
  • লীড-২
  • ককটেল বিস্ফোরণে ঘটনায় ঢাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
  • ককটেল বিস্ফোরণে ঘটনায় ঢাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

    Icon
    ঢাবি প্রতিবেদক
    প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে প্রশাসন। একই সঙ্গে ঘটনাটির অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. রায়হান খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র।

    সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস অ্যান্ড রেগুলেশনস’-এর চ্যাপ্টার ১১-এর ধারা ৫(২) অনুযায়ী প্রক্টর অর্পিত ক্ষমতাবলে এ সাময়িক বহিষ্কারের আদেশ দেন।

    ঘটনার বিস্তারিত ও নিরপেক্ষ তদন্তের জন্য প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন— অধ্যাপক ড. এনামুল হক সজীব, অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, ড. আলী মোহাম্মদ কাওসার ও মো. আমজাদ হোসেন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

    বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে। তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন ও তথ্য-উপাত্তের ভিত্তিতে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে পরবর্তীতে স্থায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন