| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল জুলাই আন্দোলনের মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার বর্তমান কমিশন কথায় নয়, কাজে বিশ্বাসী: দুদক চেয়ারম্যান পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন এমপি ফজলুর রহমান হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিটি ম্যাচই জিততে চাই’, ফাইনালের আশা ছাড়ছেন না সিমন্স প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল ইসলাম সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক বিজিবি
  • প্রচ্ছদ
  • ঢাকা
  • গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত
  • গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

    রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন।

    বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বত সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।

    আটক বাসচালকের নাম মো. সাইফুল ইসলাম। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ থানার নান্দুরিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে ‘চাঁদনী ট্রাভেলস’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত ওই দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

    দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, বাসচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

     

    আরও পড়ুন