| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • ইসরায়েলে সরকার গঠন করছে আইজেনকট
  • ইসরায়েলে সরকার গঠন করছে আইজেনকট

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

    বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ ক্ষমতার বলয় ভেঙে ইসরায়েলে সরকার গঠনের চূড়ান্ত দৌড়ে এগিয়ে গেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট।নেসেটের (ইসরায়েলের পার্লামেন্ট) সাম্প্রতিক নির্বাচনের পর দেশের প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে নতুন সরকার গঠনের জন্য গাদি আইজেনকোটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতা তাঁদের সমর্থনের সুপারিশ জমা দিয়েছেন।

    বিপরীতে বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে জমা পড়েছে মাত্র ৪৬টি সমর্থন।

    আইজেনকোটকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে দেশটির আরব-নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলো। ‘জয়েন্ট লিস্ট’ এবং ‘রাআম’ পার্টি সরাসরি আইজেনকোটের মধ্যপন্থী ‘ইয়াশার’ পার্টি জোটকে সমর্থন জানিয়েছে।

    পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনের প্রয়োজনীয় ন্যূনতম ৬১টি আসনের শর্ত অনায়াসেই পার করে ফেলেছেন এই সাবেক জেনারেল।

    এদিকে নির্বাচনে বড় ধরনের ধাক্কা খাওয়ার পর বেনিয়ামিন নেতানিয়াহু এই জোট গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু প্রেসিডেন্ট আইজাক হারজগ জানিয়েছেন, আইনপ্রণেতাদের মতামত ও প্রয়োজনীয় প্রক্রিয়ার ভিত্তিতেই অতি দ্রুত প্রধানমন্ত্রী প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক এই প্রধানকে কেন্দ্র করে এখন দেশটির রাজনীতিক অঙ্গনে নতুন দিনের প্রত্যাশা দেখছেন সাধারণ নাগরিকরা। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রিসভা গঠন ও শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হতে পারে।

    তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল।

    আরও পড়ুন