| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • বিশ্ববাজারে কমেছে সোনার দাম
  • বিশ্ববাজারে কমেছে সোনার দাম

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

    আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। ডলারের মান শক্তিশালী হওয়া এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার সংক্রান্ত নীতির কারণে বিশ্ববাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত এই মূলবান ধাতুর দাম নিম্নমুখী হয়েছে।

    এতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় উচ্চপর্যায়ে রাখতে পারে-এমন আশঙ্কায় সোনার বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

    বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টা ১ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৪ ডলার ৯ সেন্টে নেমে আসে।

    বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার আউন্সপ্রতি দর বেশ কিছু ডলার কমেছে। এর ফলে কেবল সোনা নয়, বাজারে অন্যান্য মহামূল্যবান ধাতু যেমন রুপা ও প্ল্যাটিনামের দামেও প্রভাব পড়েছে।

    বিশ্ববাজারের এই দরপতনের প্রভাব পড়েছে দেশের স্থানীয় বাজারেও। স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনা বা তেজাবি সোনার দাম কমে যাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার দাম নতুন করে সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে।

    ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও নীতিগত সুদের হারের পরিবর্তনের কারণে বিনিময় বাজারে এমন ওঠানামা দেখা যাচ্ছে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

    সূত্র: রয়টার্স

    আরও পড়ুন