| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • প্রবাস কথা
  • আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ
  • আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ

    Icon
    প্রবাস ডেস্ক
    প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

    যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) ২০২৭-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

    বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক লাবলু আনসার। সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক অনিক রাজ।

    গত ৩১ অক্টোবর নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ইটজি পার্টি হলে সংগঠনের বার্ষিক সাধারণ সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। সভা সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমান।

    নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন আলিম খান আকাশ (বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভি) ও আজিম উদ্দিন অভি (যমুনা টিভি)।

    এছাড়া নুরুন্নাহার খান নিশা (বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভি) যুগ্ম সম্পাদক; জামান তপন (এনওয়াই ভয়েস টোয়েন্টিফোর ডটকম) কোষাধ্যক্ষ; আনিসুর রহমান সাংগঠনিক সম্পাদক এবং স্যামিক আহমেদ (চ্যানেল আই) প্রচার সম্পাদক হয়েছেন।

    নির্বাহী সদস্য হয়েছেন রাশেদ আহমেদ (চ্যানেল আই), শাহ ফারুক রহমান (বিডিইয়র্ক), অজিত ভৌমিক, সুব্রত চৌধুরী ও আলমগীর কবীর।

    সভায় কয়েকজনের সদস্যপদের আবেদনও অনুমোদন করা হয়। তারা হলেন আবুল হাসান মিলন (বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভি), শাহীন হাওলাদার, অপূর্ব বাবু, খোরশেদ আলম রিংকু, মো. শহীদুল হক, তাহিরুল ইসলাম ও মোহাম্মদ আইয়ুব আলী।

    নতুন কমিটির পক্ষ থেকে সংগঠনের আগামী দিনের কার্যক্রমে কমিউনিটির সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

    এবিপিসির রেওয়াজ অনুযায়ী এবারও থ্যাংকসগিভিং ডে উপলক্ষে বিশেষ আয়োজন হবে। আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে হবে এ অনুষ্ঠান।

    আরও পড়ুন