| |
শিরোনাম
সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা মাছ রপ্তানিতে পিছিয়ে থাকার কারণ খুঁজতে বললেন প্রতিমন্ত্রী
  • প্রচ্ছদ
  • প্রবাস কথা
  • ইউরোপ থেকে শূন্য হাতে দেশে ফিরেছে ৪৪ বাংলাদেশি
  • ইউরোপ থেকে শূন্য হাতে দেশে ফিরেছে ৪৪ বাংলাদেশি

    Icon
    প্রবাস প্রতিবেদক
    প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

    ইউরোপে অবৈধ ও অনিয়মিত পথে যাওয়া আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসা অভিবাসীদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছে।

    বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (এন০৫৫৪২) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

    বিমানবন্দর সূত্রে জানা যায়, সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেসকের সহযোগিতায় ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, প্রাথমিক কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য যাতায়াত ভাতা ও অর্থ সাহায্য প্রদান করেছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।

    উক্ত প্রক্রিয়া তদারকিতে এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেসকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ফেরত আসা ৪৪ জনের দলে একজন নারী অভিবাসীও রয়েছেন।

    ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় তাঁদের বিমানবন্দরে খাবার ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

    পরবর্তী সময়ে প্রশিক্ষণ ও কাউন্সেলিং শেষে তাঁদের অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য পুনর্বাসন সহায়তা দেওয়া হবে।

    পরিসংখ্যান তুলে ধরে শরিফুল হাসান আরও বলেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা এত দিন শীর্ষে থাকলেও চলতি বছরের তথ্য অনুযায়ী গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম স্থানে রয়েছে।

    ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ অতিক্রম করতে গিয়ে প্রাণহানির আশঙ্কা বৃদ্ধির পাশাপাশি ইউরোপীয় দেশগুলো এখন অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

    নতুন অভিবাসন নীতি অনুযায়ী আবেদন প্রত্যাখ্যান করে দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে। ফলে ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত অভিবাসীদের খালি হাতে ফিরতে হচ্ছে।

    বিশেষভাবে উল্লেখ করা হয়, এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি সোশ্যাল মিডিয়া টিকটকে অবৈধ পথে ইউরোপ যাত্রায় অন্য তরুণদের উৎসাহিত করে ভিডিও বানাতেন।

    ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ চ্যানেলে বিদেশ যাওয়ার জন্য সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ২৩ অক্টোবর একইভাবে বিশেষ ফ্লাইটে ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।

    ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তির আওতায় এ পর্যন্ত প্রায় ৫,০০০ অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

    আরও পড়ুন