| |
  • প্রচ্ছদ
  • লীড-২
  • সুপারিশের পরও প্রাথমিকে যোগ দেননি ১৪৭১ প্রার্থী
  • সুপারিশের পরও প্রাথমিকে যোগ দেননি ১৪৭১ প্রার্থী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও যোগদান করেননি ১,৪৭১ জন প্রার্থী। নিয়োগ কার্যক্রম শেষে নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে যোগ না দেওয়া এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় এসব পদ শূন্য রয়ে গেছে।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে, সারা দেশে প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে চূড়ান্ত ফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে স্ব-স্ব জেলা ডিপিই কার্যালয় ও কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরও ১,৪৭১ জন প্রার্থী যোগদান পত্র জমা দেননি।

    সংশ্লিষ্টদের মতে, চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের একটি বড় অংশ ইতিমধ্যে অন্য কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অপেক্ষাকৃত ভালো পদে চাকরি পেয়েছেন। অনেকে আবার ক্যাডার সার্ভিস, হাইস্কুল বা ব্যাংকসহ অন্যান্য পেশাকে অগ্রাধিকার দিয়ে প্রাথমিকে যোগদান করা থেকে বিরত থেকেছেন।

    এদিকে বিপুলসংখ্যক পদ শূন্য থাকার খবর প্রকাশ পাওয়ার পর অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীরা প্যানেল বা অপেক্ষমাণ তালিকা থেকে এসব পদ পূরণের দাবি জানিয়েছেন। তবে অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিদ্যমান বিধিমালা অনুযায়ী সরাসরি প্যানেল থেকে পদ পূরণের কোনো সুস্পষ্ট নিয়ম নেই, তবে বিষয়টি বিবেচনা বা পরবর্তী নিয়োগের জন্য পদ সংরক্ষণের বিষযটি প্রক্রিয়াধীন রয়েছে।

    প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও নতুনদের কর্মসংস্থান নিশ্চিতে দ্রুত শূন্য পদগুলোতে বিকল্প উপায়ে নিয়োগ সম্পন্ন করার তাগিদ দিচ্ছেন শিক্ষা বিশেষজ্ঞরা।

    আরও পড়ুন