| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ ঢাকায় আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি
  • আজ ঢাকায় আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

    পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি-সংক্রান্ত জটিলতা ও বিলম্ব কাটিয়ে অবশেষে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামের নতুন চালান দেশে পৌঁছাচ্ছে। একটি বিশেষ কার্গো উড়োজাহাজে করে আজ দুপুরে পারমাণবিক জ্বালানির এই চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

    প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিমানবন্দর থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে আগামীকাল শনিবার কঠোর নিরাপত্তাবেষ্টনীতে সড়কপথে এই ইউরেনিয়াম পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর প্রকল্পে নিয়ে যাওয়া হবে।

    এর আগে গত বৃহস্পতিবারই (২৪ সেপ্টেম্বর) চালানটি দেশে পৌঁছানোর কথা থাকলেও শেষ মুহূর্তে কূটনৈতিক ও আকাশপথের অনুমতি জটিলতায় ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত হয়। পরবর্তীতে আকাশসীমা সংক্রান্ত সমস্যা সমাধান হওয়ার পর নতুন করে আজকের দিনটি নির্ধারণ করা হয়।

    কর্মকর্তারা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য মোট ৭টি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য ২টি—মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো সরবরাহ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।

    সবকিছু নির্ধারিত সময়ে সম্পন্ন হলে আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি থেকে প্রাথমিকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

    আরও পড়ুন