আজ ১ অক্টোবর (বৃহস্পতিবার) ৩৬তম ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রবীণদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা সুনিশ্চিত করার সচেতনতামূলক আহ্বানের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।
এ বছর আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’। ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতি বছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯১ সাল থেকে বাংলাদেশে নিয়মিতভাবে দিবসটি পালিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে র্যালি, আলোচনা সভা ও সেবাগ্রহীতাদের নিয়ে নানা সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, উন্নত স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে দেশে প্রবীণ মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে।
প্রবীণ নাগরিকদের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগানোর পাশাপাশি তাঁদের স্বাস্থ্য ও নিরাপদ আবাসন নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
























