| |
শিরোনাম
ঐকমত্যের ভিত্তিতেই সংবিধান সংশোধন চায় সরকার বান্দরবানের সৌন্দর্য রক্ষায় সমন্বিত প্রচেষ্টা চায় সাচিং প্রু সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় গ্রেফতার ৩ জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় অবহেলার দায়ে ওসিকে প্রত্যাহার : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির ঢাকার খালগুলো পুনরুদ্ধারে উদ্যোগ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাথমিকের বঞ্চিতদের নিয়োগপত্র দেওয়া শুরু লাইসেন্সবিহীন ২২টি অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম শনাক্ত
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • এক বিলিয়ন মানুষের মৃত্যুর কারণ হতে পারে এআই : বিল গেটস
  • এক বিলিয়ন মানুষের মৃত্যুর কারণ হতে পারে এআই : বিল গেটস

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে এক ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে তিনি বলেন, এআই প্রযুক্তি এত বেশি শক্তিশালী যে অসৎ উদ্দেশ্যে এটি ব্যবহার করা হলে তা প্রায় ১০০ কোটি (১ বিলিয়ন) মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে।

    বিল গেটস উল্লেখ করেন, অসাধু বা ক্ষতিকর মানসিকতার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে সর্বাধুনিক এআই প্রযুক্তি পৌঁছে গেলে তা ইতিহাসে দেখা যেকোনো মারাত্মক অস্ত্রের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে।

    শুধু এআই নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর নিজস্ব নিয়ন্ত্রণের ওপর ভরসা রাখা যথেষ্ট নয় উল্লেখ করে গেটস বলেন, “কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান একা এটি নিয়ন্ত্রণ করতে পারবে না।

    এআই প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে এবং উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি নিশ্চিত করতে রাজনীতিবিদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে নীতি নির্ধারণে সরাসরি যুক্ত হতে হবে।”

    আরও পড়ুন