আশ্বিন মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, ১১ আশ্বিন ১৪৩৩ বাংলা, ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১/ মেষ:
আজ পরিকল্পনা করে কাজে নামুন। সিদ্ধান্তে ও সময়ের বিষয়ে সচেতন থাকুন। অর্থের ব্যাপারে হিসাব রাখুন। যোগাযোগে মনোযোগ দিন, গুরুর সহায়তায় আজকের ছোট উদ্যোগই আগামী দিনের বড় ফল আনতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
২/ বৃষ:
আজ থেকে সময়ের সচেতনতা বাড়িয়ে দিন। পুরোনো কাজ গুছিয়ে শেষ করুন। অর্থনৈতিক বিষয়ে তাড়াহুড়ো না করে একটু অপেক্ষা করুন। হিসাব লিখে রাখুন। যোগাযোগ সম্পর্ক ঠিক রাখুন। গুরুর প্রভাবে আজকের স্থিরতাই আপনার শক্তি।
৩/ মিথুন:
আজ কথা বলে কাজ সারাবেন। নতুন মানুষের সঙ্গে আলাপ লাভজনক হতে পারে। তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিন। অর্থের ব্যাপারে সতর্ক থাকুন। মনটা একটু চঞ্চল হতে পারে, তাই শান্ত কাজে মন দিন। গুরুর সহায়তায় আজকের যোগাযোগই নতুন পথ খুলে দেবে।
৪/ কর্কট:
আজ পরিবার ও দায়িত্বের দিকে নজর দিন। কাজের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বাড়ালে সম্মান পাবেন। অর্থের পরিকল্পনায় দূরদৃষ্টি রাখুন। গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলুন। আচরণ শুদ্ধ রাখুন, রাতে দেরি করে ঘুমাবেন না। গুরুর প্রভাবে আজকের দায়িত্বশীলতাই আপনার ভাগ্য
৫/ সিংহ:
আজ নিজের আলো ছড়ান। নেতৃত্বের সুযোগ এলে পিছিয়ে থাকবেন না। অর্থের ব্যাপারে হিসাব রেখে চলুন। কথায় নম্রতা রাখলে মানুষ কাছে আসবে। সমাজসেবায় সম্মান উজ্জ্বল হবে। গুরুর সহায়তায় নতুন সম্ভাবনা যোগ হবে।
৬/ কন্যা:
আজ বিস্তারিত হিসাব ও পরিকল্পনা করুন। ছোট কাজও বড় ফল আনতে পারে। অর্থের ব্যাপারে আবেগ এড়িয়ে চলুন। কথা বলার আগে একটু ভেবে নিন। শান্ত সময়টা মনোযোগী কাজে লাগান। গুরুর প্রভাবে নিখুঁত কাজই সাফল্য আনবে।
৭/ তুলা:
আজ ভারসাম্য বজায় রাখুন। সম্পর্কের ক্ষেত্রে ন্যায্যতা দেখালে মন ভরে উঠবে। কাজের আলোচনা ফলদায়ক হতে পারে। অর্থনৈতিক আয়-ব্যয়ে শর্ত ভালো করে বুঝে নিন। সচেতনতায় সিদ্ধান্ত নিন। মানসিক ভারসাম্য ধরে এগোলে আপনি শক্তি পাবেন।
৮/ বৃশ্চিক:
আজ গভীর চিন্তা করে এগোলে লাভ। জটিল বিষয় সামলাতে সাহস দেখান। কাজের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখুন। অর্থের হিসাব নতুন করে দেখুন। পরিকল্পনা গোছান। গুরুর প্রভাবে আজকের গভীরতাই সমাধান এনে দেবে।
৯/ ধনু:
আজ বড় চিন্তা করুন। জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগান। কাজের পরিকল্পনা সাহসের সঙ্গে তুলে ধরুন। অর্থের ব্যাপারে ভবিষ্যৎ লক্ষ্য স্থির করুন। গুরুত্বপূর্ণ কাজ শুরু করুন। গুরুর সহায়তায় আজকের প্রসারিত দৃষ্টিই নতুন পথ দেখাবে।
১০/ মকর:
আজ ধৈর্য ধরে এগোলেই লাভ। অপরের সিদ্ধান্ত শুনুন। ধারাবাহিক পরিশ্রমে ফল পাবেন। বড় খরচের আগে পরিকল্পনা রাখুন। কঠোরতা এড়িয়ে চলুন। অসমাপ্ত কাজ শেষ করুন। গুরুর প্রভাবে আজকের স্থির সিদ্ধান্ত আপনার ভিত্তি মজবুত করবে।
১১/ কুম্ভ:
আজ নিজের নিয়ন্ত্রণে থাকুন। পুরোনো জটিলতা নতুন পরিকল্পনায় সমাধান হতে পারে। অর্থের ব্যাপারে সতর্ক থাকুন। সামাজিক বিষয়ে সিদ্ধান্তের আগে সবার কথা শুনুন। পরিকল্পনা ও দায়িত্ব ভাগ করে নিন। আজকের স্বাধীন চিন্তাই লাভ দেবে।
১২/ মীন:
আজ নমনীয় থাকুন। সঞ্চয় ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে ভাবুন। হঠাৎ পরিবর্তন এলেও তথ্য যাচাই করে এগোন। দূরের যোগাযোগ ঠিক রাখুন, হিসাব-নিকাশে মনোযোগ দিন। গুরুর প্রভাবে আজকের শান্ত মনই সঠিক পথ দেখাবে।





























