| |
  • প্রচ্ছদ
  • ধর্ম
  • ২০২৭ সালের হজ নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২০২৭ সালের হজ নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

    আগামী ২০২৭ সালের পবিত্র হজে গমনেচ্ছুদের জন্য প্রাথমিক নিবন্ধনের শেষ সময়সীমা আগামী ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়সূচির কারণে এই নির্ধারিত তারিখের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানোর কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

    ধর্ম মন্ত্রণালয়ের জারি করা সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ জুলাই ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এবার বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছে সৌদি আরব।২৪ সেপ্টেম্বর নিবন্ধন শেষ হওয়ার পর চূড়ান্ত হজযাত্রীদের সংখ্যা সৌদি কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

    তার ভিত্তিতেই সৌদি পর্বের অর্থ প্রেরণ, ফিটনেস সনদ সংগ্রহ, টিকা প্রদান এবং প্রশিক্ষণসহ বাকি কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে।সরকারি ও বেসরকারি—উভয় মাধ্যমেই প্রাথমিক নিবন্ধনের কাজ চলমান রয়েছে।

    হজে গমন নিশ্চিত করতে সময়ক্ষেপণ না করে নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করতে সব হজযাত্রী, এজেন্সিসমূহ ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

    আরও পড়ুন