| |
শিরোনাম
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী বড় শহর নয়, মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন মহাসড়কে অটোরিকশা চলবে না, তবে জীবন-জীবিকা বিবেচনায় পর্যায়ক্রমে ব্যবস্থা : সড়ক মন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এআই ব্যবহারে সক্ষম করতে শিশুদের বুনিয়াদি শিখন দক্ষতা বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্র টেকসই হবে না: রুহুল কবির রিজভী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • রাজধানীর বাজারে কমেছে সবজির দাম
  • চড়া মাছ-মাংসের বাজার

    রাজধানীর বাজারে কমেছে সবজির দাম

    Icon
    রুপালী আক্তার
    প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

    রাজধানীর কাঁচাবাজারগুলোতে হঠাৎ করেই বেশ কিছু সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ বাড়ায় পটল, ঢেঁড়স, কাঁকরোল, ঝিঙে, জালি ও পেঁপেসহ বিভিন্ন তরিতরকারির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।

    ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাজারে সবজির নিয়মিত সরবরাহ শুরু হওয়ায় দাম কিছুটা নিম্নমুখী। বর্তমানে বাজারে মানভেদে পটল ও ঢেঁড়স বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, কাঁকরোল ৫০ টাকা এবং পেঁপে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে।

    তবে বেগুন ও কাঁচামরিচসহ কয়েকটি পণ্যের দাম এখনো কিছুটা বেশি। আলু ও পেঁয়াজের বাজার আগের দর বজায় রেখে যথাক্রমে ২৫-৩০ টাকা এবং ৪৫-৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।সবজির বাজারে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি থাকলেও বিপরীত চিত্র দেখা গেছে মাছ ও মাংসের বাজারে।

    ইলিশসহ বিভিন্ন জাতের চাষ ও দেশি মাছের দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বাজারে মাঝারি থেকে বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ১,৫০০ থেকে ২,২০০ টাকা কেজিতে। রুই, কাতল, পাবদা ও কৈ মাছের দামও রয়েছে চড়া।

    বাজার করতে আসা ক্রেতারা বলছেন, সবজির দাম কিছুটা কমায় দৈনিক খরচে কিছুটা স্বস্তি মিললেও মাছ-মাংস ও অন্যান্য নিত্যপণ্যের চড়া দামের কারণে সার্বিক বাজার খরচে তেমন বড় কোনো পরিবর্তন আসেনি।

    আরও পড়ুন