| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের তথ্য নেই: দিল্লি
  • ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের তথ্য নেই: দিল্লি

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

    তিনি বলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে ভারতের কাছে বর্তমানে কোনো তথ্য নেই। এদিকে সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার করে ভারতীয় সংবাদমাধ্যম।

    এ বিষয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। রণধীর জয়সোয়াল বলেন, এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই।

    আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে।

    আরও পড়ুন