ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা,আত্যবিশ্বাস বাড়তে পারে।
প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, ২৭ ভাদ্র ১৪৩৩ বাংলা, ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১/ মেষ :
আজ থেকে সময় কিছুটা পরিবর্তন অনুভূত হবে, সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে এগোন। অপ্রয়োজনীয় ব্যয় ও কথাবার্তা এড়িয়ে চলুন। শরীরের যত্ন নিন। ধৈর্য ধরে কর্মে এগিয়ে চলুন সাফল্য আসবে।
২/ বৃষ :
আজ অর্থ ও কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসছে। পুরোনো কাজ শেষ করতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটালে মন হালকা থাকবে। স্থির মনে এগোলে লাভবান হবেন। কোনো নতুন পরিকল্পনা এগিয়ে নিতে পারেন।
৩/ মিথুন :
সম্পর্কে সতর্ক থাকুন। আজ থেকে কিছুটা বাধা কাটবে। লেখালেখি বা হিসাবের কাজে মনোযোগ দিলে ফল পাবেন। অপ্রয়োজনীয় তর্ক ও ব্যয় এড়িয়ে চলুন। মানসিক চাপ কমালে দিনটি ভালো কাটবে। শরীরের যত্ন নিন।
৪/ কর্কট :
আজ মানসিক শান্তি ও কর্মে সচেতন থাকুন। নতুন উদ্যোগ ও সিদ্ধান্তে সচেতন থাকুন। আচরণ শুদ্ধ রাখুন। রাত জেগে থাকা এড়িয়ে চলুন। পরিবারের সঙ্গে ও যোগাযোগে সময় দিন।
৫/ সিংহ :
আজ আপনার রাশিতে চন্দ্রের প্রভাবে মানুষিক উন্নতিও আত্মবিশ্বাস বাড়বে। সুসম্পর্কে মন প্রশান্ত থাকবে। কাজের ক্ষেত্রে ছোটোখাটো সাফল্য আসতে পারে। শরীরের যত্ন নিন। আচরণ শুদ্ধ রাখুন।
৬/ কন্যা :
হিসাব-নিকাশ ও পরিকল্পনায় ভালো ফল পাচ্ছেন। বিস্তারিত কাজ করলে সাফল্য আসবে। সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ থাকবে। স্থির মনে এগোলে লাভবান হবেন। কোনো পুরোনো বিষয় সমাধান করতে পারেন।
৭/ তুলা:
সম্পর্ক ও সহযোগিতার কাজে ভালো সুযোগ আসছে। আত্মসংযম রাখলে পরিস্থিতি সামলে উঠবেন। সামাজিক কাজে অংশ নিলে মন ভালো থাকবে। যোগাযোগে স্পষ্টতা রাখুন।
৮/ বৃশ্চিক :
গভীর চিন্তা ও গোপন কাজের ক্ষেত্রে সাফল্য আসছে। বিশ্বাস ও সম্পর্কের বিষয়ে সতর্ক থাকুন। স্থির থাকলে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। মানসিক শক্তি ধরে রাখুন।
৯/ ধনু :
আধ্যাত্মিক চিন্তা বাড়ছে। দান বা সেবা করলে মন শান্ত থাকবে। যোগাযোগে সতর্ক থাকুন। শরীরের যত্ন নিন। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন।
১০/ মকর :
দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সতর্ক থাকুন। কাজের গতি ধীর হতে পারে। স্থির থাকলে পরিস্থিতি সামলে উঠবেন। শরীরের যত্ন নিন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।
১১/ কুম্ভ :
সামাজিক কাজ ও বন্ধুত্বে ভালো সুযোগ আসছে। আত্মসংযম রাখলে মানসিক শান্তি বাড়বে। যোগাযোগে স্পষ্টতা রাখুন। কোনো পুরোনো বন্ধুত্ব নতুন করে গড়ে তুলতে পারেন।
১২/ মীন :
আধ্যাত্মিক ও কর্মক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন। চিন্তা গভীর রাখুন। নতুন পরিকল্পনা এগিয়ে নিতে পারেন। স্থির থাকলে সাফল্য আসবে। শরীরের যত্ন নিন।
























