| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • সালমান শাহ হত্যা মামলায় কারাগারে খলনায়ক ডন
  • সালমান শাহ হত্যা মামলায় কারাগারে খলনায়ক ডন

    Icon
    বিনোদন প্রতিবেদক
    প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

    চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ঢাকাইয়া চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    গত ২০ আগস্ট তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরিফুর রহমান। একই আদালত রিমান্ড শুনানির জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেন। সেদিন এই আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

    সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ৯ আগস্ট রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আশরাফুল হক ডনকে আটক করে। বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডির পরিদর্শক আরিফুর রহমান।

    ওইদিনই আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারনামীয় অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।

    আরও পড়ুন