| |
  • প্রচ্ছদ
  • বিদ্যুৎ ও জ্বালানি
  • কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
  • কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

    কঠোর নিরাপত্তা ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এসে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন চালান।

    বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার পরপরই পারমাণবিক জ্বালানি বহনকারী বিশেষ গাড়িবহরটি নির্ধারিত নিরাপত্তাবলয় পেরিয়ে সরাসরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর আগে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে চালানটি খালাস করার পর ভোর রাতের দিকে রূপপুরের উদ্দেশ্যে রওনা হয় জ্বালানিবাহী এই বহরটি।

    এ সময় প্রকল্পে কর্মরত রাশিয়ার নাগরিকসহ কর্মকর্তারা গাড়ি বহরকে স্বাগত জানান। ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো আসার সময় মহাসড়কে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তাবলয় ছিল।

    নিরাপত্তার জন্য বেলা পৌনে ১০টা থেকে সোয়া ১০টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে ছোট-বড় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে প্রথম ইউনিটের জ্বালানি বহনকারী প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন। বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টায় গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

    পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল দেশে আসবে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব চালান বাংলাদেশে পৌঁছাবে।

    ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বাংলানিউজকে জানান, ঢাকা থেকে আসা ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো ভালোভাবে যাতে পৌঁছে যেতে পারে, সেজন্য পাবনা জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কে বিশেষ নিরাপত্তাবলয় রেখেছিল।

    সড়কে যানযটের সৃষ্টি না হয়, বেলা পৌনে ১০টা থেকে সোয়া ১০টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। ইউরেনিয়াম পৌঁছানোর পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

    শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাশিয়া থেকে ভারত হয়ে বিশেষ কার্গো উড়োজাহাজে ইউরেনিয়ামের চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে কঠোর নিরাপত্তায় সড়কপথে চালানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়।

    এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে গত ১১ অক্টোবর সফলভাবে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। এর আগে গত ৮ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) প্রথম ইউনিটে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার চূড়ান্ত অনুমোদন দেয়।

    এ কেন্দ্রের চুল্লিতে তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী নভেম্বরের শেষ দিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু নিয়ে কাজ চলছে।

    ঢাকা থেকে রূপপুর পর্যন্ত পুরো সড়কপথজুড়ে সেনাবাহিনী, পুলিশ, এসআরবি (SRB) এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের সমন্বয়ে নেওয়া হয়েছিল চারস্তর বিশিষ্ট কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তাছাড়া যাতায়াত পথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারি।

    আরও পড়ুন