| |
শিরোনাম
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মোংলায় প্রধানমন্ত্রী, কর্মসংস্থানের স্বপ্ন দেখছে মানুষ আওয়ামী লীগ ১৭ বছর গণতন্ত্র ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী ঢাকা থেকে দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব হলো: মীর শাহে আলম
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৮
  • রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৮

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

    রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই সময়ে অপরাধমূলক বিভিন্ন অভিযোগে মোট ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

    বুধবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ ও মাদক হটস্পটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা দল এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করে।

    গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৪৮ জন, লালবাগ বিভাগ ৬১ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৩৫ জন, তেজগাঁও বিভাগ ৯৩ জন, মিরপুর বিভাগ ১৪৮ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৩২ জন ও গোয়েন্দা বিভাগ ৯ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।

    অভিযানকালে ১১৭০১ পিস ইয়াবা, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ৪৬৩৬ টাকা, ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

    পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

    আরও পড়ুন