| |
শিরোনাম
সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে: আইজিপি জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী ৭ নভেম্বর সারা দেশে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি, কর্মসূচি ঘোষণা দায়রা আদালতেও জামিন মেলেনি মেজর আখতারুজ্জামানের স্পেনে বাণিজ্য বাড়ানোর আহ্বান শামা ওবায়েদের প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ দুবাই ক্রাউন প্রিন্সের দুই থেকে আড়াই বছরের মধ্যে রেল যোগাযোগে আমূল পরিবর্তন আসবে: মন্ত্রী ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদরদপ্তর
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে: আইজিপি
  • সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে: আইজিপি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

    আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার যদি অনুমতি দেয় এবং প্রয়োজন হয়, তবে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক’-এর ইসলামিক ব্যাংকিং সেবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিকের’ অনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন।

    আইজিপি বলেন, ‘যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয় সরকার যদি এলাও করে আমরা সেটাই করবো।’পুলিশের দায়িত্ব পালন ও বলপ্রয়োগ নিয়ে সমালোচনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘পুলিশ লাঠিপেটা করলে বলা হয় পুলিশ ফ্যাসিস্ট, আবার পুলিশ নীরব থাকলে বলা হয়, দুর্বল পুলিশ। এ অবস্থায় পুলিশকে কাজ করার পরিবেশ দিতে হবে এবং দায়িত্ব পালনে সক্ষম করতে হবে।’

    আইজিপি বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আইন ও সংবিধান অনুযায়ী চলতে হবে। পুলিশ সদস্যদের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাহিনীর কোনো সদস্য অপরাধ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

    তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে হবে। গুজব ও মিথ্যা তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা যাচাই করা জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন আইজিপি।

    জাতিকে বিভ্রান্ত করতে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কেউ দেশীয় বা রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

    আরও পড়ুন