জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সম্মানে আয়োজিত এক বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-তে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে নির্ধারিত দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে এ রাজকীয় মধ্যাহ্নভোজের আয়োজন করেন জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এ সময় তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলনের পর আজ স্থানীয় সময় দুপুরে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’তে আয়োজিত এ মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি।
এর আগে কান্তেই-তে প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সানায়ে তাকাইচি। জাপানের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। উভয় দেশের জাতীয় সংগীত পরিবেশন এবং প্রতিনিধিদলের আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে জাপানে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শীর্ষ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী।
এ ছাড়া তাঁরা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন।
এর আগে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইতে তারেক রহমানকে স্বাগত জানান সানায়ে তাকাইচি।
এ সময় জাপানের সশস্ত্র বাহিনীর একটি দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তি খাতের সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সফরের প্রথম দিন তিনি জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল, মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে পৃথক বৈঠক করেন।
উল্লেখ্য, চার দিনের এই সরকারি সফরে প্রধানমন্ত্রীর ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি সংক্রান্ত আরও একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। তিনি ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং দেশটির শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।




























